শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ অষ্টগ্রাম অষ্টগ্রামের ঢালারকান্দিতে যুবক খুন

অষ্টগ্রামের ঢালারকান্দিতে যুবক খুন

বাড়ি ও দোকান লুটপাট, আহত ১০

মন্তোষ চক্রবর্তী, বিশেষ প্রতিবেদক | ৫:৫৩ অপরাহ্ন, ২ সেপ্টেম্বর, ২০২০

1599047588.jpg

মন্তোষ চক্রবর্তী, বিশেষ প্রতিবেদক: অষ্টগ্রাম উপজেলার ঢালারকান্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে খুনের অভিযোগ পাওয়া গেছে।

নিহত রেনু মিয়া ঢালারকান্দি গ্রামের ফজর আলীর ছেলে। 

এদিকে খুনের ঘটনাকে কেন্দ্র করে পাশ্ববর্তী নদীর পশ্চিম পাড়ে অবস্থিত ইসলামপুর গ্রামের মোল্লা বাড়িতে গভীর রাতে হামলা চালিয়ে ১০ জনকে আহত এবং ৩টি ঘর ও ৪টি দোকানে থাকা স্বর্ণাংকার ও নগদ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে বলে আহতদের পরিবার জানিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানান যায়, মঙ্গলবার রাত ১০ টার দিকে খুনের শিকার হওয়া রেনু মিয়াকে ঘর থেকে গাজী গোষ্ঠীর কয়েকজন ডেকে নিয়ে যাওয়ার পর সারা রাত খুঁজে পাওয়া যায়নি। ভোর বেলায় গাজীর বাড়ি কাছে পানিতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

লাশের শ্বাসনালী কাটা, নাভীর উপরে ক্ষত চিহৃ এবং নাকে ও ডান হাতে আঘাতের চিহৃ এবং পেটে আঘাতের কারণে নাড়ী বের হয়ে গেছে বলে পুলিশ জানায়। 

এলাকাবাসী জানায় দুইটি গোষ্ঠীর মাঝে দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন-খারাবি লেগেই রয়েছে। 

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মোল্লা এ বিষয়ে বলেন, “খুব সকালে খুনের খবর শুনে আমি এবং সহকারি পুলিশ সুপার (অষ্টগ্রাম সাকের্ল) স্যার সহ ঘটনাস্থল পরিদশন করেছি এবং লাশ ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতের পরিবারের লোকজন লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM