শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ অষ্টগ্রাম কুতুব মসজিদ সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি তৌফিক

কুতুব মসজিদ সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি তৌফিক

নিউজ ডেস্ক | ৮:২১ অপরাহ্ন, ২৪ আগস্ট, ২০২০

1598278880.jpg

অষ্টগ্রাম উপজেলার ঐতিহাসিক কুতুব শাহী মসজিদ সংস্কার কাজের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

আজ সোমবার (২৪ আগষ্ট) দুপুরে ঐতিহাসিক কুতুব শাহী মসজিদ প্রাঙ্গণে এ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক মো. হান্নান মিয়ার সভাপতিত্বেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অষ্টগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম জেমস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম, অষ্টগ্রাম সরকারি রোটারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খান, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা, অষ্টগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: লতিফা হক রত্না, বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক ভূইয়াসহ প্রমুখ।

সূত্র: হাওর বাংলা

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM