শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ অষ্টগ্রাম অষ্টগ্রামে ঢেউটিন ও চেক বিতরণ করলেন এমপি তৌফিক

অষ্টগ্রামে ঢেউটিন ও চেক বিতরণ করলেন এমপি তৌফিক

মন্তোষ চক্রবর্তী, বিশেষ প্রতিবেদক | ৪:৪৬ অপরাহ্ন, ১৮ আগস্ট, ২০২০

1597747657.jpg

মন্তোষ চক্রবর্তী, বিশেষ প্রতিবেদক: অষ্টগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঢেউটিন ও চেক বিতরণ করেছেন কিশোরগঞ্জ ৪-আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

মঙ্গলবার উপজেলা সম্প্রসারিত ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল আলমের সভাপতিত্বে এই বিতরণ অনুষ্ঠানে ২০ টি পরিবার ও প্রতিষ্ঠানকে ৪৩ বান্ডিল ঢেউটিন ও চেকের মাধ্যমে এক লাখ ২৯ হাজার টাকা বিতরণ করা হয়েছে। 

এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

বিশেষ অতিথি ও আলোচকদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, সরকারি রোটারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোজতাবা আরিফ খান, অষ্টগ্রাম স্বাস্থ্য কর্মকর্তা ডা: ইসহাক বাবু ,অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মোল্লা, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মানিক কুমার দেব, মহিলা ভাইস-চেয়ারম্যান লতিফা হক রতœা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমাস উদ্দিন, সদর ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ ফারুক আহাম্মেদ, আব্দুল্লাহপুর-খয়েরপুর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তার খাঁ প্রমুখ।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM