শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ অষ্টগ্রাম বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত চেয়ে দীপশিখার দোয়া মাহফিল

বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত চেয়ে দীপশিখার দোয়া মাহফিল

নিউজ ডেস্ক | ৮:৫৯ পূর্বাহ্ন, ১৬ আগস্ট, ২০২০

1597546791.jpg

নিউজ ডেস্ক: অষ্টগ্রামের আলীনগরে নব গঠিত দীপশিখা সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী তথা জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার (আগষ্ট ১৫) বাদ আসর এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে এলাকার গন্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনার জন্য তারা সংগঠনটির প্রশংসা করেন।

দেওঘর ৫ নং ওয়ার্ডের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোতালিব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির এক উজ্জলতর আদর্শ উল্লেখ করে তার বক্তব্যে বলেন, "বঙ্গবন্ধুর জন্ম না হলে এই দেশ স্বাধীন হত না অথচ বিশ্বাসঘাতকেরা তাকেই নির্মমভাবে সপরিবারে হত্যা করেছে। এমনকি ছোট্ট শিশু রাসেলও ঘাতকের বুলেট থেকে রেহায় পায়নি।"

গত কয়েকদিন আগে ইদ উপলক্ষে দীপশিখা করোনা সচেতনতার জন্য নৌ- র‌্যালী সহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে এলাকায় বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM