কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল রেনেসাঁ
বিশেষ প্রতিনিধি | ২:৩৬ অপরাহ্ন, ৪ আগস্ট, ২০২০

বিশেষ প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় রেনেসাঁ (একটি সমাজ উন্নয়ন সংস্থা)-এর উদ্যোগে দেওঘর ইউনিয়নের সতেরজন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।
গত রবিবার আলীনগর বেসিক প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেনেসাঁর স্থায়ী পরিষদের সদস্য মোঃ নাজিম উদ্দিন শেখ, ফজলুর রহমান সবুজ, জয়নাল আবেদিন মোল্লা, মোহাম্মদ আলী মোল্লা, এস.এম.ফরহাদ, নূর হোসেন, সফর আলী, মাসুদুল ইসলাম রানা ও বোরহান উদ্দিন শেখ।

আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই,উসমান গনী সম্রাট, সহঃ অধ্যাপক মোঃ সাইফুল্লাহ, সাংবাদিক নজরুল ইসলাম সাগর, ভাটির রানির সম্পাদক গোলাম রসুল, প্রভাষক মনোয়ার হোসেন পুলক, এড. হাবিবুর রহমান, শিক্ষিকা শিরিন আক্তার প্রমুখ।
রেনেসাঁর কার্যকরী পরিষদের সভাপতি আতিকুর রহমান ফিরুজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক রফিক আহমেদ। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন আকাঈদ ও মহিলা বিষয়ক সম্পাদক ফুলজাহান স্নিগ্ধা।

