ক্যান্সার আক্রান্ত ‘শফিকুলের পাশে আমরা’র সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি | ১১:৫০ অপরাহ্ন, ২৪ জুলাই, ২০২০

বিশেষ প্রতিনিধি: ক্যান্সার আক্রান্ত ‘শফিকুলের পাশে আমরা’র অনলাইন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভার্চুয়াল এ সভা অনুষ্ঠিত হয়। তুষার সরকারের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন কামরুল হাসান বাবু। সভার সিদ্ধান্তসমূহ: ১. সংগৃহীত তহবিল সংরক্ষণের জন্য একটি যৌথ ব্যাংক হিসাব খোলা হবে তিনজনের নামে। এই তিনজন হলেন-জয়নাল আবেদীন মোল্লা, শেখ বোরহান উদ্দিন ও তোফাজ্জাল হোসেন তপু। ২. শফিকুলের চিকিৎসার সার্বিক সমন্বয় করবেন চারজন। ঢাকায় এই দায়িত্ব পালন করবেন তুষার সরকার এবং গোলাম রসূল। অষ্টগ্রামে জাকির হোসেন আশরাফি এবং মিজবাহ উদ্দিন আলামিন। এই চারজন শফিকুলের জন্য টাকা দেয়ার সুপারিশ করলেই কেবল হিসাবধারীগণ শফিকুলকে ধারাবাহিকভাবে টাকা প্রদান করবেন। ৩. চিকিৎসা বিষয়ে উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করবেন ডা: আশরাফ আহমেদ । ৪. আর্থিক তহবিলের সার্বিক তত্বাবধান ও ব্যস্থাপনায় কাজ করবেন তিনজনের সমন্বয়ে একটি দল। এই তিনজন হলেন-কামরুল হাসান বাবু, অমিদ রহমান ও তানভীর আলম জনি। ৫. আগামী ১৫ আগষ্ট পর্যন্ত আমাদের তহবিল সংগ্রহ করা হবে। এরপর কেউ যদি সাহায্য করতে চায় তবে আমাদের যৌথ ব্যাংক হিসাবে প্রদান করার সুযোগ থাকবে। ৬. ভবিষ্যতে এই ধরণের কার্যক্রম করার ক্ষেত্রে কেউ নিজে থেকে কাজ শুরু না করে গ্রুপে আলোচনা করতে বলা হয়েছে। সবাই সম্মত হলেই কেবল সম্মিলিতভাবে সাহায্য তহবিল গঠনে উদ্যোগ গ্রহণ করা হবে। সবার আন্তরিক চেষ্ঠা, সাহায্য ও সহযোগিতার জন্য সভা থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয় । সভায় অংশগ্রহণ করেন-তুষার সরকার, জয়নাল আবেদীন মোল্লা, কামরুল হাসান বাবু, অমিদ রহমান, গোলাম রসূল, তোফাজ্জাল হোসেন তপু, শেখ বোরহান উদ্দিন, জাকির হোসেন আশরাফি ও মিজবাহ উদ্দিন আলামিন।

