শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ অষ্টগ্রাম রেকর্ড বন্যায় প্লাবিত অষ্টগ্রাম

রেকর্ড বন্যায় প্লাবিত অষ্টগ্রাম

খন্দকার আবু সুফিয়ান, বিশেষ প্রতিনিধি | ৬:১৩ অপরাহ্ন, ২২ জুলাই, ২০২০

1595421896.jpg
সাভিয়ানগর বাজার থেকে পাউন গ্রামের এই সড়কটি বহু বছর পর বন্যার পানিতে তলিয়ে গেছে।

খন্দকার আবু সুফিয়ান, বিশেষ প্রতিনিধি: অতিবৃষ্টির কারণে হাওরের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পাহাড়ী ঢল ও অতিবৃষ্টির কারণে হাওরের পানি বেড়েই চলছে। নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়ে নতুন নতুন এলাকায় বন্যা দেখা দিয়েছে। অষ্টগ্রাম উপজেলার নিম্নাঞ্চল এলাকার বাড়ি-ঘর তলিয়ে যাচ্ছে। বাড়িতে পানি উঠে যাওয়ায় ঘরের মানুষ ঘরে মাচা বেধে কষ্ট করে বসবাস করছে। বৃষ্টির কারণে জেলেরা নদীতে মাছ ধরতে পারছে না। তাই বাজারে মাছসহ তরকারী সামগ্রী পাওয়া যাচ্ছে না।

এমনিতেই হাওরের মানুষ বর্ষাকালে কর্মহীন থাকে। অনেকে শহরে গিয়ে কাজকর্ম করে কোন রকমে দিন যাপন করতো। করোনায় হাওরের শহরমুখী হাওরের মানুষ বাড়িতেই অলস সময় পার করছে। বর্তমানে হাওরের নিম্ন আয়ের মানুষের কষ্টের সীমা নেই।

একদিকে বৈশ্বিক মহামারী করোনার কারণে সাধারণ মানুষ কর্মহীন রয়েছে। অন্যদিকে নতুন করে বন্যা দেখা দেওয়ায় হাওর জনপদের মানুষ এখন কঠিন সময় পার করছে। কিশোরগঞ্জের অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন ও নিকলী উপজেলার নিম্নাঞ্চলে বন্যার কারণে গৃহপালিত পশু, মাছের ঘের ও পোল্ট্রি ফার্ম ব্যবসায়ীরা রয়েছে চরম ক্ষতির ঝুঁকিতে।

সরেজমিন দেখা গেছে, উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা, বাহাদুরপুর, অষ্টগ্রাম সদর ইউনিয়নের উত্তর হাওর এলাকার রাস্তা ডুবে গেছে। পোষ্ট অফিস সংলগ্ন এলাকার রাস্তা পানির নিছে তলিয়ে গেছে। পূর্ব অষ্টগ্রামের ইকুরদিয়া রোডসহ বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। আদমপুর ও আব্দুল্লাপুর ইউনিয়নের বহু এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। দেওঘর ও বাংগাল পাড়া ইউনিয়নে বন্যার পানি বিপদসীর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।সাধারণ মানুষ তাদের গৃহপালিত পশু ও ঘরে রক্ষিত একমাত্র অবলম্বন, হাওরের অর্থনীতির প্রধান হাতিয়ার একফসলী ধান নিয়ে চরম বিপাকে রয়েছে।

যোগাযোগ করা হলে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রফিকুল আলম মুঠোফোনে বলেন, “উপজেলার যেসব এলাকা বন্যায় প্লাবিত হয়েছে সেসব এলাকার ত্রাণ চাহিদা জেলা প্রশাসন বরাবর পাঠানো হয়েছে। আশা করছি চাহিদা অনুসারে দ্রুত সরকারী ত্রাণ আমাদের হাতে পৌছবে।আগামীকাল আমরা বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও স্বল্প আকারে ত্রাণ বিতরণ করব। দু-একদিনের মধ্যে সরকারী ত্রাণ আমাদের হাতে আসার কথা রয়েছে। তখন বন্যা কবলিত সকল মানুষের কাছে ত্রাণ পৌছে যাবে। বন্যা আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় যা যা করার আমরা সব বিষয়ে প্রস্তুত রয়েছি।”

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM