শিক্ষক হাজী মকবুল হোসেনের মৃত্যুতে ঢাবি অধ্যাপক কাঞ্চনের শোক
বিশেষ প্রতিনিধি | ১০:৩৫ অপরাহ্ন, ১৪ জুলাই, ২০২০

বিশেষ প্রতিনিধি: অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাপুর খয়েরপুর ইউনিয়নের কলিমপুর গ্রামের বিশিষ্ট মুরব্বী ৩৫ নং কলিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাজী মো. মকবুল হোসেন ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.বদরুজ্জামান ভূঁইয়া কাঞ্চন।
মঙ্গলবার রাতে ভাটির রানির কাছে পাঠানো এক শোক বার্তায় তিনি বলেন, “কলিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাজী মো. মকবুল হোসেন আমার এবং আমার ভাই-বোনদের শিক্ষক ছিলেন। উনার অসংখ্য ছাত্র-ছাত্রী আজ প্রতিষ্ঠিত হয়ে সুনামের সাথে দেশের বিভিন্ন সেক্টরে কাজ করছে। এ মহান শিক্ষকের প্রয়াণে সমগ্র এলাকার অপূরণীয় ক্ষতি হল।”
হাজী মো. মকবুল হোসেন ভূঁইয়া আজ সন্ধ্যায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
তিনি ১৯৬৪ সালে সহকারি শিক্ষক পদে প্রথম চাকুরীতে যোগদান করেন এবং ২০০৪ সালে দীর্ঘ চল্লিশ বছর সাফল্যের সাথে শিক্ষকতা পেশার ইতি টানেন।

