শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ অষ্টগ্রাম রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আখি সিরাজ এর দাফন সম্পন্ন

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আখি সিরাজ এর দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক | ৯:২৩ অপরাহ্ন, ১০ জুলাই, ২০২০

1594394580.jpg

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী (আখি সিরাজ) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত ১২.২৫ মিনিটে অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের কবিরখান্দান গ্রামের বড়হাটির নিজবাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্র জানায়, বেশ কিছুদিন পূর্বে হঠাৎ করে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকার ডেলটা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে নিজ বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (১০ জুলাই) বাদ জোহর নিজ বাড়ি সংলগ্ন আব্দুল ওয়াদুদ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলা মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী (আখি সিরাজ) সারাজীবন মানুষের কল্যাণে নিবেদিত ছিলেন। তিনি জীবনের শেষ সময় পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণে কাজ করেছেন।

সূত্র: কিশোরগঞ্জ নিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM