শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ অষ্টগ্রাম অষ্টগ্রামে করোনা মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ

অষ্টগ্রামে করোনা মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি ও মাস্ক বিতরণ

তোফায়েল আহমেদ, বিশেষ প্রতিনিধি | ২:৩৮ অপরাহ্ন, ৮ জুলাই, ২০২০

1594197760.JPG

তোফায়েল আহমেদ, বিশেষ প্রতিনিধি: অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নে করোনা পরিস্থিতি মোকাবেলায় ডিজিটাল থার্মোমিটারে তাপমাত্রা মেপে জনসচেতনতা বৃদ্ধিকরণ ও মাস্ক বিতরণ করা হয়ছে।

বুধবার (৮ জুলাই) সকালে পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের আখড়া বাজার এলাকায় ডিজিটাল থার্মোমিটারে মানুষের শরীরের তাপমাত্রা মেপে সন্দেহজনকদের সচেতন ও তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দারী বাচ্চু, পূর্ব অষ্টগ্রাম ইউপি চেয়ারম্যান কাছেদ মিয়া, বাজার কমিটির সভাপতি মোঃ ফারুক ভূইয়া, মালয়শিয়া আওয়ামী লীগের সাখাওয়াত হক জোসেফ প্রমুখ।

এছাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM