শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ অষ্টগ্রাম অষ্টগ্রামে বর্ষার পানিতে ডুবে শিশুর মৃত্যু

অষ্টগ্রামে বর্ষার পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক | ৯:৪৬ অপরাহ্ন, ২ জুলাই, ২০২০

1593704767.jpg

অষ্টগ্রামে রমন দাস (৭) নামের এক শিশু বাড়ির পাশের নদীতে বর্ষার পানির মধ্যে সাঁতার কাটতে গিয়ে পানির তোড়ে ভেসে গিয়ে ডুবে মারা গেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার শান্তিপুর গ্রাম সংলগ্ন মাশকা নদীতে পানিতে ডুবে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে।

পানিতে ডুবে মারা যাওয়া শিশু রমন দাস শান্তিপুর গ্রামের হরিদাসের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মত বাড়ির উত্তর পাশের মাশকা নদীতে অন্যান্যদের সাথে রমন দাস সাঁতার কাটতে যায়। অন্যরা বাড়িতে ফিরে আসলেও রমন ফিরে আসেনি।

এরপর থেকেই বাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করে। প্রায় ২ ঘন্টা পর ১০০ গজের মতো দূরত্বে কচুরিপানার নিচে শিশুটির লাশ ভেসে উঠে।

স্বজনেরা মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

সূত্র: কিশোরগঞ্জ নিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM