শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ অষ্টগ্রাম অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত

অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত

তোফায়েল আহমেদ, বিশেষ প্রতিনিধি | ৪:৪০ অপরাহ্ন, ১ জুলাই, ২০২০

1593600011.jpg

তোফায়েল আহমেদ, বিশেষ প্রতিনিধি: অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

বুধবার (জুলাই ১) সকালে অষ্টগ্রামে এক আলোচনা সভায় উপস্থিত সাংবাদিকগণ সম্মিলিতভাবে এ আহ্বায়ক কমিটি গঠন করেন। 

নজরুল ইসলাম সাগরকে আহ্বায়ক, অজিত দত্ত সিনিয়র যুগ্ম আহ্বায়ক, খন্দকার আবু সুফিয়ান যুগ্ম আহ্বায়ক ও তোফায়েল আহমেদ তুষারকে সদস্য সচিব করে নয় সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

দৈনিক আমাদের সময় পত্রিকার অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম সাগরের সভাপতিত্বে এবং দৈনিক বাংলাদেশের খবরের উপজেলা প্রতিনিধি ও ভাটির রানির বিশেষ প্রতিনিধি তোফায়েল আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি অজিত দত্ত, দৈনিক আমার সংবাদের উপজেলা প্রতিনিধি ও ভাটির রানির বিশেষ প্রতিনিধি খন্দকার আবু সুফিয়ান, সাপ্তাহিক শুরুক পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. আলী রহমান প্রমুখ। 

এছাড়া আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন ভাটির রানির সম্পাদক গোলাম রসূল, নিউজ টুয়েন্টিফোর টেলিভিশনের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি টিটু দাস, হাওর এক্সপ্রেস ডট কমের সম্পাদক এড. রুহুল আমিন, স্টাফ রিপোর্টার সোহরাব উদ্দিন প্রমুখ। 

সভায় অষ্টগ্রাম উপজেলার সকল গণমাধ্যমকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ঐক্যবদ্ধ থেকে অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাবের কার্যক্রমকে বেগবান করার লক্ষ্যে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়। 

এছাড়া উপজেলার সকল গণমাধ্যমকর্মীরা একসঙ্গে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM