বাঙ্গালপাড়ার প্রতিটি মসজিদ, মন্দিরে বাকসুর মাস্ক ও সাবান বিতরণ
বিশেষ প্রতিনিধি | ৭:২২ অপরাহ্ন, ২৬ জুন, ২০২০

বিশেষ প্রতিনিধি: বাঙ্গালপাড়া ইউনিয়নের ১৯ টি মসজিদ ও একটি মন্দিরে সর্বমোট ১৮৫৪ টি মাস্ক এবং ২০০টি সাবান জুম্মার নামাজে উপস্থিত মুসল্লিদের মাঝে বিতরণ করেছে বাঙ্গালপাড়া বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় ছাত্র সংসদ (বাকসু)। শুক্রবার স্থানীয় ইউপি চেয়ারম্যান এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বাকসুর সাবেক ও বর্তমান সদস্যদের সহযোগিতায় বিশ্ব মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় এ জনসচেতনতামূলক কর্মসূচিটি সফলভাবে শেষ হয়। কর্মসূচিটি সঠিকভাবে পরিচালনার উদ্দেশ্যে বাকসুর বর্তমান কমিটি একটি আহবায়ক কমিটি গঠন করেন। এ আহবায়ক কমিটি ও বাকসু সদস্যসহ মোট সাতজনের মাধ্যমে উক্ত মাস্ক ও সাবানগুলো মসজিদ ও মন্দিরে বিতরণ করা হয়। আহবায়ক কমিটির সদস্যবৃন্দ হলেন: রিয়াদ শেখ (আহ্বায়ক), নৌশাদ হামিদ (যুগ্ম আহ্বায়ক), জীবন আহাম্মেদ (সদস্য সচিব) ও সোফাজ্জল হোসাইন (যুগ্ম সদস্য সচিব), সদস্য: পলাশ দেবনাথ, নাঈম আহমেদ ও শুভ রায়। স্বশরীরে কর্মসূচিটি সফল করেন রিয়াদ শেখ, জীবন আহাম্মদ, সোফাজ্জল হোসাইন, নওশের হামিদ, দূর্জয় রায়, তৌহিদুল ইসলাম জীবন ও সোহেল আহমেদ। উল্লেখ্য, শিক্ষা, ঐক্য, শান্তি, প্রগতি এই মূলমন্ত্রকে ধারণ করে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন ধরণের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাকসু। 

