শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ অষ্টগ্রাম অষ্টগ্রামে প্রণোদনার দাবিতে ব্যবসায়ীদের আবেদন

অষ্টগ্রামে প্রণোদনার দাবিতে ব্যবসায়ীদের আবেদন

খন্দকার আবু সুফিয়ান, বিশেষ প্রতিনিধি | ১০:২৪ পূর্বাহ্ন, ২৫ জুন, ২০২০

1593059884.jpg

খন্দকার আবু সুফিয়ান, বিশেষ প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার চব্বিশটি ডেকোরেটর ও স্টুডিও ব্যবসায়ীরা করোনা ভাইরাসের কারণে বিগত চার মাস যাবৎ তাদের ব্যবসা বানিজ্য বন্ধ থাকার ফলে কর্মচারীদের বেতন ও দোকান ভাড়া দিয়ে এখন চরম অর্থনৈতিক সংকটে সরকারের কাছে আর্থিক সহযোগিতা ও করোনাকালীন সরকারের ঘোষিত আর্থিক প্রণোদনার দাবী জানিয়েছে।

গতকাল (২৪ জুন) অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল আলমের বরাবর এ দাবি জাানানো হয়।

এম. এম ডেকোরেটর ও সাউন্ডের স্বত্তাধিকারী এহতেশামুল হক (এতন) বলেন, “ মার্চে যখন করোনা ভাইরাসের জন্য সরকার লকডাউন দিল তখন থেকে আমার ডেকোরেটর ও সাউন্ডের সব ব্যবসা বন্ধ। ঋণ করে কর্মচারীদের বেতন দিতে হয়েছে। এখন ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে ডেকোরেটরের জিনিসপত্র। সরকারের নিকট সাহায্য চাই, প্রণোদনা ও সহযোগিতা না করলে আমরা আর ব্যবসা করতে পারবনা। গত ৪ মাসে বিবাহ শাদী ও মঞ্চের অনুষ্ঠান বন্ধ থাকায় আমরা একেবারে শেষ। আমরা দ্রুত সরকারের সাহায্য চাই।”

ছায়াছবি ডিজিটাল স্টুডিও এন্ড ভিডিওর স্বত্তাধিকারী লিটন কুমার দাস বলেন, “কাপড়, মুদি, ইলেকট্রিকসহ অন্যান্য ব্যবসায়ীরা এই লকডাউনে কম-বেশি ব্যবসা করেছে। বিবাহ-শাদী বন্ধ থাকায় আমরা এখন পরিবার পরিজন নিয়ে আর্থিক সমস্যায় ভূগছি।”

একদিকে দোকান ভাড়া অন্যদিকে কর্মচারীদের বেতন দিতে গিয়ে এখন অর্থনৈতিক সংকটে পরে দ্রুত সরকারের সাহায্য চাই, তিনি যোগ করেন।

ঝিলিক স্টুডিও এন্ড ভিডিওর স্বত্তাধিকারী সজীব দাস বলেন, “করোনা ভাইরাসের জন্য সরকার কর্তৃক লকডাউনে সকল ব্যবসায়ীরা অল্পসময় ব্যবসার সুযোগ পেলেও ডেকোরেটর ও স্টুডিও ব্যবসায়ীরা বিবাহ ও জনসমাগম অনুষ্ঠান একেবারে বন্ধ থাকায় এক পয়সার ব্যবসাও করতে পারেনি। ঋণ করে দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন দিতে গিয়ে এখন চরম অর্থনৈতিক সংকটে পরেছি।”

“সরকারের নিকট দাবী আমাদের দোকান ভাড়া যেন প্রশাসনিকভাবে আলোচনা করে করোনার এই সময়ে বন্ধ রাখা হয় এবং দ্রুত আর্থিক সহযোগিতা ও সরকারের ঘোষিত আর্থিক প্রণোদনার দাবী জানাই।”

এ প্রসঙ্গে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল আলমের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, “ডেকোরেটর ও স্টুডিও ব্যবসায়ীরা একটা আবেদন দিয়েছেন। তাদের সার্বিক সহযোগিতার জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সর্বাত্বক চেষ্টা করব।”

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM