অষ্টগ্রামে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক রাকিব গ্রেফতার
এস এম নাদিরুজ্জামান আজমল | ১০:২৬ পূর্বাহ্ন, ১৭ জুন, ২০২০

এস এম নাদিরুজ্জামান আজমল: কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষক রাকিবকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে অষ্টগ্রাম থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ রাকিবকে গ্রেফতার করে। পুলিশ সুত্র জানায়, গত সোমবার বিকেলে শিশু মেয়েটি কাজীপাড়ার নিজ বাড়ির উঠানে খেলাধুলা করেছিল। এ সময় শিশুটিকে রাকিব চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে রাকিবের চাচার ঘরে নিয়ে ধর্ষণ করে। মঙ্গলবার পরিবারের সদস্যরা শিশুটির শারীরিক দুর্বলতা দেখে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় চিকিৎসক শিশুটির শরীরে ধর্ষণের আলামত পায়। পরে বিকালে মেয়েটিকে পরীক্ষার জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। সন্ধ্যায় অষ্টগ্রাম থানায় শিশুটির বাবা ধর্ষক রাকিবকে আসামি করে মামলা দায়ের করেন। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা জানান অষ্টগ্রাম থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ আসামী রাকিবকে গ্রেফতার করে।

