মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ অষ্টগ্রাম বড়ভাঙ্গা সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করলেন এমপি তৌফিক

বড়ভাঙ্গা সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করলেন এমপি তৌফিক

বিশেষ প্রতিনিধি | ৮:৩৬ অপরাহ্ন, ৬ জুন, ২০২০

1591454572.jpg

বিশেষ প্রতিনিধি: অষ্টগ্রাম উপজেলায় কাস্তুল বড়ভাঙ্গা সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার কাস্তুল ইউনিয়নের বড়ভাঙ্গায় এ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।

১৮ কোটি টাকা ব্যয়ে উজানচর-বাজিতপুর-অষ্টগ্রাম সড়কে ৯৭.৩২৬ মিটার দীর্ঘ এই কাস্তুল বড়ভাঙ্গা সেতুর নির্মাণ কাজ করা হচ্ছে।

নির্মাণ কাজের উদ্বোধনের সময় অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক হায়দারী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এ এফ মাসুক নাজিম, সায়েদুর রহমান সাঈদ, কিশোরগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ বিভাগীয় প্রকৌশলী মাহমুদ আলনূর সালেহীন, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।

সেতুটির নির্মাণ কাজ সমাপ্ত হলে অষ্টগ্রাম-বাজিতপুর-উজানচর সড়কে নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ সম্ভব হবে।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM