উপজেলার দাবী: মাঠে নামছে আব্দুল্লাহপুর উপজেলা বাস্তবায়ন পরিষদ
নিউজ ডেস্ক | ১২:১৮ অপরাহ্ন, ২ জুন, ২০২০

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুরকে উপজেলা করার দাবীতে মাঠে নামছে আব্দুল্লাহপুর উপজেলা বাস্তবায়ন পরিষদ।
আব্দুল্লাহপুর উপজেলা বাস্তবায়ন পরিষদ আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ নেসার উদ্দীন বলেন, বর্তমান সরকার উন্নয়নমুখী সরকার। সারাদেশে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ও জনগণের দোয়ারে উন্নয়নের ছোয়া পৌঁছে দিতে সর্বক্ষেত্রে সরকার প্রশাসনিক বিকেন্দ্রীকরণ করছে। আশির দশকে সারাদেশে উপজেলা ছিল ৪৬০ টি। কিন্তু সময়ের প্রয়োজনে এবং জনগণের দুয়ারে উন্নয়নের ছোয়া পৌঁছে দিতে বিভিন্ন সময়ে নতুন নতুন উপজেলা তৈরি হয়ে বর্তমানে উপজেলার সংখ্যা দাড়িয়েছে ৪৯২ টিতে।
নেসার উদ্দীন আরও বলেন, আমরা মহামান্য রাস্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো আব্দুল্লাহপুরকে উপজেলায় রুপান্তর করতে যেন হাওরবাসী সুষমভাবে বর্তমান সরকারের উন্নয়নের সুফল ভোগ করতে পারে।

