তিন জিপিএ-৫ পেয়ে অষ্টগ্রামে সেরা হক সাহেব উচ্চ বিদ্যালয়
গোলাম রসূল | ৭:০২ অপরাহ্ন, ৩১ মে, ২০২০

গোলাম রসূল: প্রতি বছরের মত এবারও এসএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে অষ্টগ্রাম উপজেলার অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান হক সাহেব উচ্চ বিদ্যালয়।
২০২০ সালের এসএসসি পরীক্ষায় তিনটি জিপিএ-৫ পেয়ে অষ্টগ্রামের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের খাতায় নাম লিখিয়েছে বিদ্যালয়টি।
প্রতিষ্ঠানটি থেকে এবার মোট ১৫২ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১৩৭ জন পাশ করেছে যার গড় ৯০.১৩ শতাংশ।
অন্যদিকে শতকরা হিসেবে উপজেলায় বেশি পাশ করেছে অষ্টগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় (৯৪. ৩৪%)। প্রতিষ্ঠানটি থেকে মোট ৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৫০ জন।
দুইটি জিপিএ-৫ পেয়েছে আব্দুল ওয়াদুদ উচ্চ বিদ্যালয় এবং একটি জিপিএ-৫ পেয়েছে বাঙ্গালপাড়া উচ্চ বিদ্যালয়।
এদিকে অষ্টগ্রাম উপজেলার মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাশের হার বেশী কলিমপুর দারুল ইহসান দাখিল মাদ্রাসার। এই মাদ্রাসা থেকে ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০ জন পাশ করেছে এবং পাশের হার ৯৪.১২ শতাংশ।



1 Comments