মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ অষ্টগ্রাম কাস্তুল ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারী ব্লক বিক্রির অভিযোগ

কাস্তুল ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারী ব্লক বিক্রির অভিযোগ

নিউজ ডেস্ক | ১:৩৫ অপরাহ্ন, ২৮ মে, ২০২০

1590651355.jpg

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ২নং কাস্তুল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল হক রন্টির বিরুদ্ধে সরকারী ব্লক অবৈধ ভাবে বিক্রির অভিযোগ করেন একই ইউনিয়নের ইউপি সদস্য মো. আলাল মিয়া।

তিনি বলেন, অষ্টগ্রাম বাজিতপুর সড়ক নির্মাণের পর সড়কের পার্শ্ববর্তী কারানল হাওরে অতিরিক্ত কিছু ব্লক থেকে যায়। যা কাস্তুল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল হক রন্টি রাস্তা নির্মাণকারী ঠিকাদারী প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়ারিং লি. এর কাছ থেকে ক্রয় করে রেখেছেন দাবী করে মো. ফয়সল ভূঁইয়ার নিকট নব্বই হাজার টাকায় বিক্রি করেন। যার বর্তমান বাজার মূল্য প্রায় ছয়লক্ষ টাকা।

তিনি বলেন, গতকাল শনিবার ফয়সল ব্লক সড়িয়ে নিয়ে যাওয়ার সময় আমি এলাকার লোকজন নিয়ে বাধাঁ দেই এবং আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি অবহিত করি। ফয়সল ভূইয়া একই ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা ও মৃত ফখরুদ্দিন ভূঁইয়ার ছেলে।

এ বিষয়ে স্পেক্ট্রা ইঞ্জিনিয়ারিং লি. এর প্রজেক্ট ম্যানেজার সুশান্ত কুমার সরদার এ প্রতিনিধিকে জানান, বিষয়টি আমি শুনেছি তবে চেয়ারম্যান সাইফুল হক রন্টির কাছে আমরা কোন ব্লক বিক্রি করিনি।

সড়ক ও জনপথ (সওজ) কিশোরগঞ্জ এর নির্বাহী প্রকৌশলী রাশেদুল আলম মুঠোফোনে বলেন, বিষয়টি আমি জানিনা। তবে সওজ কিশোরগঞ্জ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মো. সালেহীন বলেন, বিষয়টি আমি শুনেছি, সঠিক তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে অষ্টগ্রাম থানার উপ-পরিদর্শক মো. আবেদ আলী বলেন, আমি ঘটনা স্থলে গিয়েছিলাম। ক্রেতা ফয়সলকে জিজ্ঞাসাবাদে সে মৌখিক ভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে। কিন্তু এখনো আমরা এর কোন লিখিত অভিযোগ পাইনি।

ঘটনা অস্বীকার করে ইউপি চেয়ারম্যান সাইফুল হক রন্টি বলেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তবে ক্রেতা ফয়সল নব্বই হাজার টাকায় ইউপি চেয়ারম্যান সাইফুল হক রন্টির কাছ থেকে ব্লক ক্রয়ের কথা স্বীকার করলেও এ বিষয়ে কোন কাগজপত্র দেখাতে পারেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সূত্র: সাম্প্রতিক স্বদেশ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM