অষ্টগ্রামে নদী থেকে নিখোঁজ কৃষকের বস্তাবন্দি লাশ উদ্ধার
ভ্রাম্যমান প্রতিনিধি | ৩:৪৮ অপরাহ্ন, ২৫ মে, ২০২০

তোফাজ্জল হোসেন
ভ্রাম্যমান প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে নিখোঁজের চারদিন পর তোফাজ্জল হোসেন (৩৫) নামে এক কৃষকের বস্তাবন্দি লাশ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।
তোফাজ্জল হোসেন উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের সরদার বাড়ির আইয়ুব মিয়ার ছেলে।
রোববার (২৫ মে) রাত ১২ টার দিকে উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের নাজিরপুর গ্রামের পাশে নদীতে এ লাশ পাওয়া যায়।
স্থানীয় সুত্র জানায়, গত বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে উপজেলার কলমা ইউনিয়নের কুলিয়ার কান্দি হাওরে যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয়ে যায় তোফাজ্জল। তারপর থেকে তোফাজ্জলকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। রোববার রাত ১২ টার দিকে নাজিরপুর গ্রামের পাশে নদী থেকে তোফাজ্জলের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা জানান লাশ পচে অনেকটা পোকা ধরে গেছে তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
তিনি আরও জানান ময়না তদন্তের জন্য সোমবার সকালে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (অষ্টগ্রাম সার্কেল) এস এম আজিজুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

