রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ অষ্টগ্রাম করোনায় অষ্টগ্রামের কৃতি সন্তান তপনের মৃত্যু

করোনায় অষ্টগ্রামের কৃতি সন্তান তপনের মৃত্যু

বিশেষ প্রতিনিধি | ১০:৪৩ অপরাহ্ন, ২৩ মে, ২০২০

1590252456.jpg
মরহুম রুহুল কুদ্দুস তপন

বিশেষ প্রতিনিধি: করোনা ভাইরাস কেড়ে নিয়েছে অষ্টগ্রামের কাস্তুল ইউনিয়নের কৃতি সন্তান রুহুল কুদ্দুস তপন এর প্রাণ।

তিনি ২৪ নং ওয়ার্ড (তেজগাঁও শিল্পাঞ্চল) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

রুহুল কুদ্দুস তপন ৫৩ বছর বয়সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ শনিবার সন্ধ্যা ৬.৫০মি ইন্তেকাল করেছেন (ইন্নাইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মরহুম রুহুল কুদ্দুস তপন অত্যন্ত সৎ ও আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কর্মী ছিলেন। অসুস্থ হাওয়ার পূর্ব পর্যন্ত দেশের করোনা ক্রান্তিকালে ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করে গেছেন।

রুহুল কুদ্দুস তপন এর ছোট ভাই ভাটির রানির উপদেষ্টা সম্পাদক সাংবাদিক ইব্রাহিম খলিল খোকন তাঁর ভাইয়ের আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।  

2 Comments

Amzad Chowdhur
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
ইব্রাহিম খলিল তপন ভায়ের বড় ভাই
নাজমুলহুদা
৬:০০ পূর্বাহ্ন, ১ জানুয়ারী, ১৯৭০
আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM