রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ অষ্টগ্রাম অষ্টগ্রামে শতাধিক পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেছেন এক কৃষক

অষ্টগ্রামে শতাধিক পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেছেন এক কৃষক

মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি | ৪:১৮ অপরাহ্ন, ২২ মে, ২০২০

1590142766.jpg

মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের ইসলামপুর গ্রামের মফিজুল ইসলাম নামের এক কৃষক করোনায় অসহায় হয়ে পড়া দেড় শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপলক্ষে খাদ্য বিতরণ করেছেন।

উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের কৃষক মফিজুল ইসলাম মফিজ শুক্রবার সকালে ইসলামপুর গ্রামে তার ব্যক্তিগত তহবিল থেকে সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন ।

এ সময় উপস্থিত ছিলেন সোলেমান মিয়া, আবুল ফজল, আরজু মিয়া, আব্দুল আলীমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।

কৃষক মফিজুল ইসলামকে সহযোগিতা করেন ইসলামপুর ইয়াং ষ্টার ক্লাবের সদস্য তাবারক হোসেন, আব্দুল হাকিম, মফিজুল ইসলাম, হুমায়ুনসহ অন্যান্যরা।   

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM