অষ্টগ্রামে ত্রাণ বিতরণ করেছে অফির্সাস ক্লাব
মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি | ৩:১০ অপরাহ্ন, ১৪ মে, ২০২০

মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি: করোনায় অসহায় হয়ে পড়া কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের পাঁচটি ইউনিয়নে অষ্টগ্রাম অফির্সাস ক্লাবের উদ্যোগে প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিরতণ করা হয়েছে। বিগত তিন দিন যাবত উপজেলার কাস্তুল, দেওঘর, সদর, বাংগাল পাড়া ও পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় তিন শতাধিক পরিবারের এই ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, তেল, পিয়াজ এবং হাত ধোয়ার জন্য একটি করে সাবান। উপজেলা প্রকৌশলী ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব মোশের্দ জানান বিগত তিন দিন ধরে পাঁচটি ইউনিয়নের বিভিন্ন জায়গা ও বাড়ি বাড়ি গিয়ে উপজেলা বিএডিসির উপ-সহকারি প্রকৌশলী রওকন জাহান এর সার্বিক তত্ত্বাবধানে অসহায় পরিবারগুলোকে এসব ত্রাণ দেওয়া হয়েছে। অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. রফিকুল আলম বলেন অষ্টগ্রাম উপজেলার অফিসার্স ক্লাবের সকল সদস্য ও কর্মকর্তাদের কাছ থেকে টাকা তুলে করোনার কারণে অসহায় ও কর্মহীন হয়ে পড়ায় এ ত্রাণ বিতরণ করা হয়েছে এবং চেষ্টা করা হচ্ছে আরো কিছু পরিবারকে সাহায্য করার।

