মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ অষ্টগ্রাম দেওঘরে ৩২০ পরিবারের মাঝে এমপি তৌফিকের চাল বিতরণ

দেওঘরে ৩২০ পরিবারের মাঝে এমপি তৌফিকের চাল বিতরণ

বিশেষ প্রতিনিধি | ৬:০৬ অপরাহ্ন, ১১ মে, ২০২০

1589198803.jpg

বিশেষ প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের দেওঘর ইউনিয়নে ৩২০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেছেন কিশোরগঞ্জ ৪-আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

মঙ্গলবার সাভিয়ানগর বাজার প্রাঙ্গণে তিনি নিয়মিত ত্রাণ বিতরণের অংশ হিসেবে এ চাল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সায়েদুর রহমান সাঈদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মোল্ল্যা, দেওঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইব্রাহিম মিয়া, দেওঘর ইউনিয়ন আওয়ামী লীগের জেষ্ঠ্য নেতা মো. আক্তার হোসেন, দেওঘর ইউনিয়ন আওয়ামী লীগের জেষ্ঠ্য সাধারণ সম্পাদক মো. সুজন খান, দেওঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি আহাদ নেওয়াজ, সহসভাপতি মো. মহিউদ্দীন ভূইয়া, দেওঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. নূর হোসেন, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কলিম ভূইয়াসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। 

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM