মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ অষ্টগ্রাম অষ্টগ্রামে আড়াই শতাধিক শ্রমিকের মাঝে ইফতার বিতরণ

অষ্টগ্রামে আড়াই শতাধিক শ্রমিকের মাঝে ইফতার বিতরণ

মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি | ৭:৩৫ অপরাহ্ন, ৬ মে, ২০২০

1588772157.jpg

মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের দুইটি ইউনিয়নে উপজেলা প্রশাসনের উদ্যেগে আড়াই শতাধিক শ্রমিকের মাঝে ইফতার বিরতণ করা হয়েছে। 

মঙ্গলবার উপজেলার কাস্তুল ইউনিয়নের দুইটি স্থানে ১৫০ জনকে এবং পূর্ব অষ্টগ্রামে ১০০ জন শ্রমিকের মাঝে এই ইফতার বিতরণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ৪-আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. রফিকুল আলম, কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, ওসি কামরুল ইসলাম মোল্লা, বিএডিসির উপ-সহকারি প্রকৌশলী রওনক জাহান পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. কাছেদ মিয়া, কাস্তুল ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল হক রন্টি প্রমুখ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল আলম জানান উপজেলা প্রশাসনের উদ্যেগে উপজেলার ৩টি জায়গায় দুই শতাধিক শ্রমিকের জন্য ইফতারের আয়োজন করা ছিল পরে পূর্ব অষ্টগ্রামের চেয়ারম্যান মো. কাছেদ মিয়া ব্যক্তিগতভাবে আরো ৫০ জন শ্রমিকের ইফতারের ব্যবস্থা করেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM