করোনায় অসহায়দের পাশে দেওঘরের বিবিসি গ্রুপ
বিশেষ প্রতিনিধি | ১:৫৩ অপরাহ্ন, ২২ এপ্রিল, ২০২০

বিশেষ প্রতিনিধি: বর্তমান করোনা পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘরের ভাই-ব্রাদার্স কোঅপারেশন (বিবিসি গ্রুপ) । মঙ্গলবার রাতের আধারে সমগ্র ইউনিয়নে বিধবা ও গরিব অসহায় এমন ৫৪ টি পরিবারের মধ্যে ৫ কেজি চাল, ২ কেজি আলু, তৈল, ডাল, ডিম ও সাবান পৌছে দিয়েছে গ্রুপের সদস্যরা। মালদ্বীপ প্রবাসী মোহাম্মদ জুয়েল হাসান সহ এ কাজে যারা বিবিসি গ্রুপকে আর্থিকভাবে সহযোগিতা করেছেন সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে গ্রুপের সদস্যরা।

