অষ্টগ্রামে ২ শতাধিক অসহায় পরিবারকে ত্রাণ দিল এসস
মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি | ৭:২৯ অপরাহ্ন, ২০ এপ্রিল, ২০২০

মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি: কিশোরগঞ্জে অষ্টগ্রামে করোনার কারণে অসহার হযে যাওয়া ২ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে একক সমাজ কল্যাণ সংস্থা এসস নামের একটি সামাজিক সংগঠন।
সোমবার সকালে উপজেলা পূর্ব অষ্টগ্রামে এসস এর অফিস কক্ষে প্রতিটি পরিবার কে চাল, ডাল .আলু লবণ, এবং একটি করে সাবান দেওয়া হয় ।
এই ত্রাণ বিতরণ কালে সহযোগিতা করেন বীরগাঁ ইয়ূথ ক্লাব নামের আরেকটি সংঘঠনের সদস্যরা এসস এর সভাপতি সৈয়দ আতিকুর রহমান জানান, এই দুর্যোগ সময়ে এসস ১৬৫টি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক দেব দুলাল চক্রবর্তী, আবুল কাসেম, আফরোজ মিয়া সমুজ মিয়া, খসরু মিয়া, শাজাহান মিয়া, ক্ষিরো মিযা সহ সংগঠনটির অন্যান্য সদস্যরা ।

