অষ্টগ্রামে করোনা রোগী সনাক্ত, জনমনে আতংক
১১:১১ অপরাহ্ন, ১৭ এপ্রিল, ২০২০

ডেস্ক নিউজঃ কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায় একজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।আক্রান্ত রোগীটি উপজেলার আলীনগর মধ্যপাড়ার বাসিন্দা।তিনদিন আগে পাঠানো তার নমুনা পরীক্ষার ফলাফল আজ বিকালে হাতে পেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।তাতে কোভিড-১৯ পজিটিভ বলে নিশ্চিত করেছেন তারা।অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল আলমের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান -'আক্রান্ত রোগী ২৬ বছরের একজন মহিলা।তার পরিবার এবং প্রতিবেশীদেরকে লকডাউন রাখা হয়েছে।আগামীকাল তাকে কিশোরগঞ্জ সদরে পাঠানো হবে।
উল্লেখ্য,কোভিড-১৯ এ আক্রান্ত মহিলা গ্রামে থাকলেও তার স্বামী কিছু দিন আগে বি-বাড়িয়া থেকে বাড়িতে এসেছে। এই ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।

