রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ অষ্টগ্রাম করোনাঃঅষ্টগ্রামে ৬০ টি গরীব পরিবার কে খাদ্য সহায়তা দিয়েছে মুক্তিযোদ্ধা ফারুক মিয়া ফাউন্ডেশন

করোনাঃঅষ্টগ্রামে ৬০ টি গরীব পরিবার কে খাদ্য সহায়তা দিয়েছে মুক্তিযোদ্ধা ফারুক মিয়া ফাউন্ডেশন

নিউজ ডেস্ক | ৫:৪১ অপরাহ্ন, ১৭ এপ্রিল, ২০২০

1587123717.jpg

অষ্টগ্রাম সদর ইউনিয়নের ৬০ টি গরীব পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে 'মুক্তিযোদ্ধা ফারুক মিয়া ফাউন্ডেশন।'

গতকাল (১৬ ই এপ্রিল) সন্ধার পর বাড়ি বাড়ি গিয়ে চাল,ডাল,আলু,তেল,পিঁয়াজ, লবন,মরিচ,ও সাবান পৌঁছে দিয়েছে ফাউন্ডেশনের সদস্যরা।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তানভীর আলম জনি বলেন, জনসমাগম এড়িয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করতেই রাতের বেলা তালিকাভুক্ত গরীব পরিবারগুলোর বাড়িতে গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।

ইফতেখার আলম রনির নেতৃত্বে মহৎ এই কার্যক্রমে- কামরুল হাসান জনি,রামিম,জাকির,বৃন্ত,পলাশ,ছোটন,মধু,সাকিব,তন্দ্রয়,রুমান,শান্ত সহ আরও অনেকে সহযোগিতা করেছেন।

উল্লেখ্য,প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ফারুক মিয়া ছিলেন সর্বজন শ্রদ্ধেয় একজন শিক্ষক এবং অষ্টগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের কমান্ডার।তিনি তিন বার জেলা প্রাথমিক শিক্ষক সমিতি’র সভাপতি এবং তিন বার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি’র সভাপতি ছিলেন।

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM