অষ্টগ্রামে করোনার সরকারি সিদ্বান্ত মানছেননা সরকারি কর্মকর্তারা
মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি | ৭:১৫ অপরাহ্ন, ১২ এপ্রিল, ২০২০

মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি: গোটাবিশ্ব যখন করোনার প্রভাবে আতংকিত তখন কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামের কতিপয় সরকারি কর্মকর্তা মানছেন না সরকারি নির্দেশ। সরকারি নির্দেশ না মানার কারণে আতংকিত হচ্ছে সরকারি-বেসরকারিসহ উপজেলার সাধারণ মানুষ। এলাকার সচেতন মহলের ভাষ্য কয়েকজন সরকারি কর্মকর্তার খামখেয়ালির কারণে যেকোনো সময় ভয়াবহ অবস্থা সৃষ্টি হতে পারে। জানা গেছে, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, কানন র্গোসহ বেশ কিছু সরকারি কর্মচারী ঢাকা, ভৈরব, নেত্রকোনাসহ নিজের বাসা-বাড়ী, বা আত্মীয়-স্বজনের বাড়ী থেকে বেশ কয়েকদিন যাবৎ তাদের মন-ইচ্ছামত ষ্টেশনে আসছেন। এমনকি তাদেরকে কোয়ারেন্টিনেও না রাখার কারণে সাধারণ লোকজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. রফিকুল আলম কে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিষয়টি আমি দেখছি। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো. ইসরাক বাবু বলেন, যদি এমনটি হয় তাহলে যথেষ্ট ঝুঁকির বিষয় রয়েছে। এই মুহুর্তে সবারই সচেতন থাকার দরকার ।

