অষ্টগ্রামে ত্রাণ বিতরণ করেছেন তাহের পাঠান
বিশেষ প্রতিনিধি | ৩:২৭ অপরাহ্ন, ১০ এপ্রিল, ২০২০

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নে নিজের অর্থে করোনার কারণে উপার্জন বন্ধ হয়ে কষ্টে আছে এমন একশত পরিবারের মাঝে ত্রাণ (চাল, ডাল, আলু, তেল) বিতরণ করেছেন সাভিয়ানগর গ্রামের চরহাটির সমাজসেবক মো. তাহের উদ্দিন পাঠান।
তাহের উদ্দিন পাঠানের বড় ছেলে সামিউল আলম শাকিল জানান পাউন, দেওঘর, খাঁ বাড়ি এবং সাভিয়ানগর গ্রামের একশত গরিব ও দরিদ্র পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়েছে।
আগামী সপ্তাহে আরো একশত পরিবারের মাঝে ত্রাণ বিতরণের পরিকল্পনা রয়েছে বলে জানান শাকিল।

