অষ্টগ্রামে ত্রাণ বিতরণ করেছে আলীনগরের সংগঠন ঊষা
বিশেষ প্রতিনিধি | ১০:১২ পূর্বাহ্ন, ১০ এপ্রিল, ২০২০

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের পশ্চিম সাভিয়ানগর ও আলীনগর গ্রামে করোনার কারণে উপার্জন বন্ধ হয়ে কষ্টে আছে এমন ১৬৬ টি গরিব-দুস্থ পরিবারের ত্রাণ (চাল, ডাল, পিয়াজ, রসুন, সাবান) বিতরণ করেছে স্বেচ্ছাসেবি সংস্থা ইউনিয়ন ফর সূপ্রীম সৌশল অ্যাডভান্সমেন্ট (ঊষা)।
বৃহস্পতিবার এ ত্রাণ বিতরণ করা হয়। এছাড়া এক হাজারেরও বেশি পরিবারকে হাত ধোয়ার জন্য সাবান দেয়া হয়েছে।
আইএফআইসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. সালাহ্ উদ্দীন, গ্রেট ওয়াল সিরামিকসের জিএম মো. নাজিম উদ্দিন শেখ, সৌদি প্রবাসী সমাজসেবক আলহাজ্ব মো. অলিউল্লাহ, সহকারী অধ্যাপক মু. সাইফুল্লাহ, ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ আলী, মোহাম্মদ আলী মোল্লা ও সহকারী অধ্যাপক আবুল হাসনাত লালন প্রমুখদের আর্থিক সহযোগিতায় ঊষা এ ত্রাণ বিতরণ করে।
ঊষার সভাপতি হাসান মাহমুদ বলেন, করোনা মহামারি থেকে আমাদের এলাকাসহ দেশবাসীর মুক্তির ওসিলা হিসেবে মহান আল্লাহ এ মহৎ কাজকে কবুল করুন।



2 Comments