করোনা: দরিদ্র ৫০টি পরিবারকে ত্রাণ দিলো রেনেসাঁ
বিশেষ প্রতিনিধি | ৪:০১ অপরাহ্ন, ২ এপ্রিল, ২০২০

অষ্টগ্রাম উপজেলার আলীনগরের দরিদ্র ৫০ টি পরিবারকে খাদ্যসামগ্রী এবং প্রায় ছয়শত পরিবারের মধ্যে সাবান বিতরণ করেছে নব গঠিত সামাজিক সংগঠন 'রেনেসাঁ'।
আজ ২ এপ্রিল সংগঠনের স্বেচ্ছাসেবী কর্মীরা আলীনগর মধ্য পাড়ার ৫০ টি দরিদ্র পরিবারের বাড়িতে গিয়ে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেন।
করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী প্রায় সবকিছু বন্ধ থাকায় অতি মানবেতর জীবন যাপন করছিলো এই পরিবারগুলো। ত্রাণ সামগ্রী পাওয়ার পর দু'বেলা পেট ভরে খেতে পারবে তাই তাদের চোখেমুখে আনন্দের হাসি! এর আগে নবগঠিত এই সংগঠনের স্বেচ্ছাসেবী কর্মী জয়নাল আবেদিন মোল্লা, নূর হোসেন, মাসুদ রানা, বোরহান উদ্দিন শেখ ও আকাঈদ আলীনগরের রাস্তা-ঘাট,স্কুল-মাদ্রাসাসহ বিভিন্ন জায়গায় জীবাণুনাশক ছিটানোসহ জনসচেতনতামূলক প্রচারণায় অংশ নেন।
তাদের এই কার্যক্রমের সাথে একাত্বতা প্রকাশ করে- ড.রহমত আলী মোল্লা, নাজিম উদ্দিন শেখ, এস.এম.ফরহাদ, মোঃ আলী মোল্লা ও আবুল হাসনাত লালন রেনেসাঁর স্বেচ্ছাসেবী সকল সদস্যদেরকে ধন্যবাদ জানিয়েছেন।

