রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ অষ্টগ্রাম করোনা: অষ্টগ্রাম স্বেচ্ছাসেবী দারিদ্র্য বিমোচন সংস্থার খাদ্যসামগ্রী বিতরণ

করোনা: অষ্টগ্রাম স্বেচ্ছাসেবী দারিদ্র্য বিমোচন সংস্থার খাদ্যসামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক | ১০:০৯ পূর্বাহ্ন, ১ এপ্রিল, ২০২০

1585714174.jpg
কিশোরগঞ্জের অষ্টগ্রামে শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, মাস্ক ও লিফলেট বিতরণ

করোনাভাইরাস মোকাবিলায় কিশোরগঞ্জের অষ্টগ্রামে শ্রমজীবী শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে অষ্টগ্রাম স্বেচ্ছাসেবী দারিদ্র্য বিমোচন সংস্থা ।

মঙ্গলবার সংস্থার উদ্যোগে এসব সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে চাল, ডাল, পেয়াজ, আলু, লবণ ও সাবান।

এছাড়াও গত ২৫ ও ২৬শে মার্চ অষ্টগ্রাম স্বেচ্ছাসেবী দারিদ্র্য বিমোচন সংস্থা উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাট বাজার, পাড়া মহল্লায় গিয়ে বিনামূল্যে পাঁচশতাধিক এরও বেশি মাস্ক ও দুই হাজার লিফলেট বিতরণ ও মাইকিং করেছে এবং বিভিন্ন মসজিদে হ্যান্ড ওয়াশ বিতরণ করা হয়েছে।

এই সংগঠনের সাথে জড়িত সবাই সংগঠনের সাধারণ কর্মী, কারো কোনো পদ পদবী ছাড়াই তারা দেশের ক্রান্তিকালে মানুষের পাশে কাজ করে যাচ্ছে। সংগঠনের কার্যক্রমে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষ তাদের ভূয়সী প্রশংসা করেছে

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM