অষ্টগ্রামে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
নিউজ ডেস্ক | ৩:১৪ অপরাহ্ন, ৩১ মার্চ, ২০২০

কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রামে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আরজু মিয়া (৭০) এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় একেই পক্ষের আরো ৪ জন আহত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের বাজুকা গ্রাম এ ঘটনা ঘটে। নিহত আরজু মিয়া একই গ্রামের বাসিন্দা।
পুলিশ সুত্র জানায়, গতকাল সোমবার আরজু মিয়া ও এখলাছের লোকজন স্যালুমেশিন দিয়ে একটি ডোবার পানি সেচ করে । সন্ধ্যা হয়ে যাওয়ায় গতকাল সোমবার মাছ ধরতে পারেনি। কিন্তু গত রাতের যেকোনো সময় আকছির, রকিবুল ও আলতাফসহ তাদের লোকজন ডোবার মাছ ধরে নিয়ে যায় । এ বিষয়ে সকালে আরজু মিয়া ও এখলাছের লোকজন মাছ ধরার বিষয়ে জিজ্ঞেস করতে গেলে। আকছির, রকিবুল ও আলতাফসহ তাদের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আরজু মিয়াসহ তাদের লোকজনের উপর হামলা করে । এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে আরজু মিয়া মারা যায় এবং আরো চারজন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা এ তথ্য নিশ্চিত করে জানান, আরজু মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
-হাওর বাংলা

