রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ অষ্টগ্রাম অষ্টগ্রামে যুবরাজ সংঘের খাদ্য সামগ্রী বিতরণ

অষ্টগ্রামে যুবরাজ সংঘের খাদ্য সামগ্রী বিতরণ

মন্তোষ চক্রবর্তী, ভ্রাম্যমান প্রতিনিধি | ৭:৪০ অপরাহ্ন, ৩০ মার্চ, ২০২০

1585575619.jpg

কিশোরগঞ্জে হাওর উপজেলা অষ্টগ্রামে করোনা ভাইরাসে কাজ না করে ঘরে থাকার কারণে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য ও নগদ টাকা বিতরণ করছে সামাজিক সংগঠন যুবরাজ সংঘ।

সোমবার উপজেলার পূর্ব অষ্টগ্রামের এই সামাজিক সংগঠনটি প্রায় শতাধিক পরিবারের বাড়িতে গিয়ে অসহায় লোকজনদের মাঝে চাল, আলু , ডাল, মুড়ি বিতরণ করে। 

এই সময় পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান কাছেদ মিয়া এইসব খাদ্য সামগ্রীর সাথে তার নিজস্ব তহবিল থেকে জনপ্রতি একশত করে টাকা দেন।

খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান কাছেদ মিয়া ইউপির সদস্য দিবেন্দু চক্রবর্তী দোলন, শিবু রায়, প্রবাস কুমার দেব, ধ্রর্ব চক্রবর্তী, জুয়ের রায়, মন্তোষ চক্রবর্তী, সুপ্রিয় রায়, নয়ন রায় ও সংগঠনের অন্যান্য সদস্যরা।                       

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM