অষ্টগ্রামের জনগণকে করোনা সচেতন থাকার আহবান অধ্যাপক কাঞ্চনের
বিশেষ প্রতিনিধি | ৩:৫৫ অপরাহ্ন, ২৮ মার্চ, ২০২০

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার জনগণকে করোনা ভাইরাস বিষয়ে সচেতন থেকে সরকার নির্দেশিত নিয়মাবলী পালন করাার জন্য আহবান জানিয়েছেন অষ্টগ্রামের কৃতি সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া (কাঞ্চন)।
শনিবার তিনি তার ফেসবুকের মাধ্যমে আহবান জানিয়ে লিখেন... আমি বিনীতভাবে আমার প্রিয় অষ্টগ্রাম উপজেলার প্রতিটি গ্রামের সচেতন ব্যাক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি ۔۔۔۔۔۔۔"যেভাবে গ্রামের মানুষগুলো উৎসব পালন করছে, একসাথে চায়ের দোকানে আড্ডা, ছোট-ছোট ছেলে মেয়েরা মাঠে খেলা অব্যাহত রাখছে, তাতে যদি কোনো ভাবে এই ভাইরাসটি গ্রামে ছড়িয়ে পরে তবে কত দ্রুত যে মহামারী আকার ধারণ করবে তা হয়তো কেউ কল্পনা করতে পারছে না ۔۔۔۔এখন শুধু পুলিশ, সেনাবাহিনীর উপর চেয়ে থাকলে চলবে না ۔۔যার যার গ্রাম সেই ব্যাক্তিরা নিজ দায়িত্বে তাদের গ্রামকে সুরক্ষিত রাখুন কারণ বর্তমানে সারা বাংলাদেশের গ্রামের চিত্র খুব ভয়ঙ্কর" ۔۔۔۔۔۔۔


1 Comments