রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ অষ্টগ্রাম অষ্টগ্রামে বাল্য বিয়ে প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত

অষ্টগ্রামে বাল্য বিয়ে প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | ৬:২৬ অপরাহ্ন, ৫ মার্চ, ২০২০

1583411194.jpg

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বাল্য বিয়ে প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩ মার্চ) অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের মাঝেরহাটি গ্রামে এই সংলাপ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেয়ার-পপির সৌহার্দ্য কর্মসূচি আয়োজিত সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল আলম।

এতে সভাপতিত্ব করেন অষ্টগ্রাম সদর উপজেলার মাঝেরহাটি গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মোছা. লাকী আক্তার।

সংলাপ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অষ্টগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যন মো. শহিদুল ইসলাম জেমস, ভাইস চেয়ারম্যান মানিক চন্দ্র দেব, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. লতিফা আক্তার রত্না, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুর নবী, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ই.আ.ম মামুন মজুমদার, কেয়ারের টেকনিক্যাল ম্যানেজার কামরুন্নাহার, পপির সৌহার্দ্য কর্মসূচির অষ্টগ্রাম উপজেলা সমন্বয়ক মৃনাল সাংমা, টেকনিক্যাল অফিসার রোকিয়া আক্তার, মো. রেজাউল করিম, মো. লুৎফুর রহমান কিবরিয়া, মো. কামরুল হাসান শেখ, প্রধান শিক্ষিকা আলেয়া আক্তার, ইউপি সদস্য বাবুল আকতার প্রমুখ।

বক্তারা বাল্য বিয়ে প্রতিরোধে স্ব স্ব অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানিয়ে বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এটি প্রতিরোধ করা সকলেরই দায়িত্ব।

-কিশোরগঞ্জ নিউজ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM