রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
 
vatirrani News

প্রচ্ছদ অষ্টগ্রাম অষ্টগ্রামে শতাধিক একর খাস জমি উদ্ধার

অষ্টগ্রামে শতাধিক একর খাস জমি উদ্ধার

নিউজ ডেস্ক | ৯:৩৩ পূর্বাহ্ন, ৪ ডিসেম্বর, ২০১৯

1575430430.jpg

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খাওরাইল মৌজার অন্তর্গত বিলমাক্সা এলাকা থেকে অবৈধ দখলদারদের কাছ থেকে শতাধিক একর খাস জমি উদ্ধার করা হয়েছে।

উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, এলাকার একটি প্রভাবশালী ভূমিদস্যু চক্র প্রায় বিশ বছর যাবৎ উল্লেখিত জমি অবৈধ ভাবে ভোগদখলসহ বর্গা চাষীদের মাঝে লিজ দিয়ে আসছিল। এ অবৈধ দখলদারদের জমির দখল ছাড়ার জন্য বারবার নোটিশ প্রেরণ করলেও তাদের উচ্ছেদ সম্ভব হয়নি।

সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করে লাল নিশান দিয়ে সরকারী সম্পত্তির সীমানা নির্ধারণ করে শতাধিক একর খাস জমি উদ্ধার করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আশরাফুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিনিধিকে জানান, উচ্ছেদ অভিযান পরিচালনার সময় আমরা কোন অবৈধ দখলদারের দেখা পাইনি। তিনি বলেন, ভবিষ্যতে এ জমি কেউ দখলের চেষ্টা করলে তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহন করা হইবে।

-সাম্প্রতিক স্বদেশ

Post Your Comment

সম্পাদক: গোলাম রসূল, উপদেষ্টা সম্পাদক: কুদ্দুস আফ্রাদ ও ইব্রাহিম খলিল খোকন, নির্বাহী সম্পাদক: এস. এম. ফরহাদ
বার্তাকক্ষ: 01911214995, E-mail: info@vatirrani.com
Developed by CHAHIDA.COM